স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

আইপি ফোন

ই-দোকান ম্যানেজ প্যানেল থেকে আপনার শপের জন্য আইপি ফোন নাম্বার বা এক্সটেনশন রিকোয়েস্ট করতে পারবেন। সাপোর্ট/কনসোল টিম নাম্বারটি অ্যাসাইন করলে সেটি ব্যবহার করা যাবে।

আইপি ফোন রিকোয়েস্ট করা​

১. ই-দোকান ম্যানেজ প্যানেল থেকে Shop > Integrations এ ক্লিক করুন

২. IP Phone কার্ডে ক্লিক করুন

৩. Quantity ফিল্ডে কতটি নাম্বার/এক্সটেনশন চান তা লিখুন (১ থেকে ৫০)

৪. চাইলে Label (যেমন Sales desk) এবং Note যোগ করুন

৫. Total one-time fee এ মোট কত লাগবে তা দেখে Submit request বাটনে ক্লিক করুন

৬. প্রতিটি নাম্বারের জন্য একবার ১০২০ টাকা চার্জ হবে

৭. সাপোর্ট/কনসোল টিম নাম্বার অ্যাসাইন করলে স্ট্যাটাস Assigned হবে এবং Number / Extension কলামে নাম্বারটি দেখা যাবে

৮. এখনো অ্যাসাইন হয়নি এমন রিকোয়েস্ট চাইলে Cancel বাটনে ক্লিক করে বাতিল করতে পারবেন

৯. একবার অ্যাসাইন হয়ে গেলে সেটি শুধু দেখা যাবে (View only), ম্যানেজ প্যানেল থেকে পরিবর্তন করা যাবে না

নিরাপত্তা​

নিরাপত্তার জন্য নাম্বারের SIP ক্রেডেনশিয়াল (username, password, host) ম্যানেজ প্যানেলে দেখানো হয় না। এগুলো কনসোল টিম নিয়ন্ত্রণ করে।