ফর্মে পেমেন্ট অ্যাড করা
eDokan এর Forms দিয়ে কাস্টমারের তথ্য নেওয়ার সাথে সাথেই পেমেন্টও নেওয়া যায়। ফর্মে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্টের পরিমাণ কীভাবে নির্ধারিত হবে তা সেট করা যায়।
ফর্ম তৈরি করে পেমেন্ট সেট করা
১. ই-দোকান ম্যানেজ প্যানেল থেকে Forms এ ক্লিক করুন
২. নতুন ফর্ম তৈরি করতে Add New এ ক্লিক করুন, অথবা আগের কোনো ফর্ম এডিট করতে তার নামের উপর ক্লিক করুন
৩. Form Fields থেকে প্রয়োজনীয় ফিল্ড (Text, Number, Select, Radio, Checkbox ইত্যাদি) ড্র্যাগ করে যোগ করুন
৪. Payment সেকশনে Payment Method থেকে আপনার পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। (Cash on Delivery ফর্মে পাওয়া যায় না)
৫. Amount Type থেকে পেমেন্টের পরিমাণ কীভাবে নির্ধারিত হবে তা বেছে নিন:
- Fixed amount – নির্দিষ্ট পরিমাণ
- Based on field option selection – Select, Radio বা Checkbox ফিল্ডের প্রতিটি অপশনের জন্য আলাদা পরিমাণ
- Visitor enters amount (number field) – ভিজিটর নিজে Number ফিল্ডে পরিমাণ লিখবে
৬. Fixed amount সিলেক্ট করলে Collection Amount ফিল্ডে নির্দিষ্ট পরিমাণ লিখুন
৭. Based on field option selection সিলেক্ট করলে Payment Field থেকে Select/Radio/Checkbox ফিল্ড বেছে নিন এবং Collection Amount per Option টেবিলে প্রতিটি অপশনের পাশে Amount (BDT) লিখুন
৮. চাই লে Allow visitors to enter a custom amount চেক করুন। তাহলে ভিজিটর নিজে একটি পরিমাণ লিখতে পারবে
৯. Visitor enters amount (number field) সিলেক্ট করলে Payment Field থেকে Number ফিল্ড বেছে নিন। ভিজিটর এই ফিল্ডে ১০ বা তার বেশি পূর্ণ সংখ্যা লিখবে
১০. Thank You Page এর Thank You Message সেট করুন
১১. সব তথ্য দেওয়া হয়ে গেলে Save বাটনে ক্লিক করুন
মনে রাখবেন
-
Payment Method সিলেক্ট না করলে ফর্মে কোনো পেমেন্ট নেওয়া হবে না
-
Based on field option selection বা Visitor enters amount বেছে নিলে Fixed amount ফিল্ডটি ব্যবহার হয় না
-
Visitor enters amount এর জন্য আগে Form Fields এ একটি Number ফিল্ড যোগ করতে হবে
-
Based on field option selection এর জন্য আগে একটি Select, Radio বা Checkbox ফিল্ড এবং তার অপশনগুলো যোগ করতে হবে