রিসেলার
Reseller মডিউল দিয়ে রিসেলার সাইট, রিসেলার অর্ডার এবং eDokan-এর সঙ্গে স্টক ও অর্ডার স্ট্যাটাস সিঙ্ক পরিচালনা করা যায়।
Setup করার সময় Reseller Panel চালু করলে এই মডিউল দেখা যাবে। Settings থেকেও পরে চালু করা যায়।
এই সেকশনে যা যা আছে
- রিসেলার সাইট — সাইট তৈরি, টোকেন, কানেকশন টেস্ট ও সিঙ্ক সেটিংস
- রিসেলার অর্ডার — eDokan থেকে অর্ডার সিঙ্ক ও ম্যানেজ
- স্টক ও স্ট্যাটাস সিঙ্ক — স্টক পুশ এবং অর্ডার স্ট্যাটাস আপডেট
- রিপোর্ট — সাইট অনুযায়ী অনলাইন সেলস রিপোর্ট
অ্যাক্সেস
সাইট ম্যানেজমেন্ট শুধু master/admin-এর জন্য। রিসেলার অর্ডার ও রিপোর্টে master, admin, manager এবং staff কাজ করতে পারে, তবে রিসেলার প্যানেল চালু না থাকলে রিসেলার-সংক্রান্ত অপশন দেখা যাবে না ।