স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

রিসেলার অর্ডার

রিসেলার সাইটের অর্ডার eDokan থেকে সিঙ্ক করে Online Orders পেজে ম্যানেজ করা হয়। রিসেলার প্যানেল চালু থাকলে সিঙ্ক মডালে Reseller Sites গ্রুপ আলাদাভাবে দেখা যায়।

রিসেলার অর্ডার সিঙ্ক​

১. Online Orders পেজে Sync Orders চাপুন

২. Select Site থেকে রিসেলার সাইট নির্বাচন করুন

৩. Sync Mode নির্বাচন করুন:

  • Last 14 Days — গত ১৪ দিনের অর্ডার আনবে
  • Invoice ID — নির্দিষ্ট ইনভয়েসের অর্ডার আনবে

৪. Start Sync চাপুন এবং প্রগ্রেস দেখুন

৫. সিঙ্ক শেষে কতটি নতুন অর্ডার এসেছে, কতটি আপডেট হয়েছে এবং কোনো ত্রুটি হয়েছে কি না তা দেখানো হবে

অর্ডার ম্যানেজ​

সিঙ্ক হওয়া অর্ডার অনলাইন অর্ডারের মতোই কাজ করে:

  • Update — পেন্ডিং অর্ডার এডিট
  • Mark as Shipped — অর্ডার শিপ
  • Put on Hold — অর্ডার হোল্ড
  • Mark as Completed — সম্পন্ন করুন
  • Cancel Order — বাতিল করুন
  • Sync Order — নির্দিষ্ট অর্ডার আবার সিঙ্ক করুন

অর্ডার তালিকায় Site ফিল্টার দিয়ে নির্দিষ্ট রিসেলার সাইটের অর্ডার দেখা যায়।

রিসেলার অর্ডারের স্টক ডিফল্ট/প্রধান ওয়্যারহাউস থেকে রিজার্ভ হয়। সাইটে Accept new orders বন্ধ থাকলে নতুন অর্ডার গ্রহণ করা হবে না।