স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

Warehouse Out

Warehouse Out পেজে ইনভয়েস স্ক্যান করে অনলাইন অর্ডারের প্রোডাক্ট শিপ করা হয়।

অর্ডার শিপ করা​

১. Warehouse Out পেজে ইনভয়েস নম্বর লিখে সার্চ করুন

২. অর্ডারের প্রোডাক্ট তালিকা থেকে যে আইটেমগুলো শিপ করবেন তা সিলেক্ট করুন

৩. প্রয়োজনে Tracking ID দিন

৪. Mark as Shipped চাপুন

স্টক যাচাই​

শিপ করার আগে সিস্টেম বর্তমান ওয়্যারহাউসে নির্বাচিত আইটেমের স্টক যাচাই করে। স্টক না থাকলে বা পরিমাণ কম হলে অর্ডার শিপ হবে না এবং কোন SKU-তে কত স্টক আছে তা দেখানো হবে। অন্য ওয়্যারহাউসের স্টক এখানে ব্যবহার করা যাবে না।

আংশিক শিপিং​

যে আইটেমগুলো সিলেক্ট করবেন শুধু সেগুলোই শিপ হবে। বাকি আইটেমগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দিলে তাদের রিজার্ভড স্টক বাতিল হবে, তাই শিপ করার আগে তালিকা ভালোভাবে দেখে নিন।

Warehouse Out-এ পেন্ডিং/কনফার্মড এবং প্রসেসযোগ্য আইটেম শিপ করা যায়। ইতিমধ্যে শিপড, ক্যানসেলড বা রিটার্নড আইটেম নিষ্ক্রিয় থাকে।