TikTok Conversion API
TikTok Conversion API (server-side event tracking) দিয়ে আপনার শপের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সরাসরি সার্ভার থেকে TikTok-এ পাঠানো যায়। এতে ব্রাউজার পিক্সেলের সীমাবদ্ধতা ছাড়াই আরো নির্ভুলভাবে কনভার্সন ট্র্যাক করা যায়।
TikTok Conversion API যুক্ত করা
১. eDokan ম্যানেজ প্যানেল থেকে Shop > Integrations এ ক্লিক করুন
২. TikTok সেকশনের TikTok Conversion API কার্ডে ক্লিক করুন
৩. Add New API বাটনে ক্লিক করুন
৪. Pixel ID ফিল্ডে আপনার TikTok Pixel আইডি লিখুন। এটি TikTok Events Manager থেকে পাওয়া যাবে
৫. Access Token ফিল্ডে আপনার অ্যাক্সেস টোকেন লিখুন
৬. Add API বাটনে ক্লিক করে সেভ করুন
৭. যুক্ত করা API-গুলো তালিকায় দেখতে পাবেন। প্রতিটি সারিতে Pixel ID, মাস্ক করা Access Token এবং Delete বাটন থাকবে
ইভেন্ট হিস্টোরি দেখা
১. তালিকা থেকে Pixel ID-এর উপর ক্লিক করলে ডিটেইলস পেজ খুলবে
২. উপরের কার্ডগুলোতে মোট ইভেন্ট সংখ্যা দেখতে পাবেন:
- ViewContent
- AddToCart
- InitiateCheckout
- Purchase
৩. Type ড্রপডাউন থেকে ইভেন্টের ধরন এবং Filter ড্রপডাউন থেকে তারিখের সীমা বেছে নিতে পারবেন
৪. Search by invoice ID ফিল্ডে ইনভয়েস আইডি লিখে নির্দিষ্ট অর্ডারের ইভেন্ট খুঁজতে পারবেন
৫. নিচের টেবিলে Time, Event, Order ID, Event ID, Value এবং TikTok Request ID সহ পাঠানো ইভেন্টগুলো দেখা যাবে
টেস্ট ইভেন্ট পাঠানো
১. ডিটেইলস পেজে Send Test Event বাটনে ক্লিক করুন
২. TikTok Events Manager এর Test Events থেকে পাওয়া টেস্ট কোডটি লিখুন
৩. পাঠানোর পর ইভেন্ট হিস্টোরিতে টেস্ট ইভেন্টটি দেখতে পাবেন
API ডিলিট করা
তালিকায় কোনো API-এর পাশে Delete বাটনে ক্লিক করলে সেটি মুছে যাবে।