WordPress ইন্টিগ্রেশন
eDokan-এর WordPress ইন্টিগ্রেশন দিয়ে আপনার WordPress/WooCommerce সাইটকে আপনার eDokan শপের সাথে যুক্ত করতে পারবেন। সাইট যুক্ত হয়ে গেলে eDokan প্লাগিনের মাধ্যমে দুই দিকের তথ্য সিঙ্ক করা যায়।
WordPress সাইট যুক্ত করা
১. eDokan ম্যানেজ প্যানেল থেকে Shop > Integrations এ ক্লিক করুন
২. WordPress সেকশনের WordPress কার্ডে ক্লিক করুন
৩. WordPress Sites তালিকায় আপনার যুক্ত করা সাইটগুলো দেখতে পাবেন। তালিকায় Name, Site URL, Api Token, Shop Id এবং Delete বাটন থাকবে
৪. নতুন সাইট যুক্ত করতে Add New বাটনে ক্লিক করুন
৫. Site Address ফিল্ডে আপনার লাইভ WordPress সাইটের ঠিকানা লিখুন (যেমন
https://my-wordpress-site.com)। http:// বা https:// সহ পূর্ণ ঠিকানা
লিখতে হবে
৬. Continue বাটনে ক্লিক করুন। eDokan আপনার সাইটে WordPress ও WooCommerce ইনস্টল আছে কিনা এবং সাপোর্টেড ভার্সন কিনা তা পরীক্ষা করবে
৭. সব ঠিক থাকলে সাইটটি যুক্ত হবে এবং একটি সফল বার্তায় WordPress ও WooCommerce ভার্সন দেখতে পাবেন
৮. Api Token ফিল্ডে তৈরি হওয়া টোকেনটি দেখা যাবে। Copy বাটনে ক্লিক করে টোকেনটি কপি করে রাখুন। এছাড়া তালিকা থেকে Shop Id ও কপি করে নিন
৯. Download WordPress Plugin (অথবা উপরের Download Plugin) বাটন থেকে eDokan WordPress প্লাগিন নামিয়ে আপনার সাইটে ইনস্টল করুন
১০. প্লাগিনে Api Token ও Shop Id বসিয়ে কানেকশন সম্পন্ন করুন
সাইট ডিলিট করা
তালিকায় কোনো সাইটের পাশে Delete বাটনে ক্লিক করলে সাইটটি eDokan থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
যেসব কারণে সাইট যুক্ত করা যায় না
- সাইটে পৌঁছানো যায়নি — ঠিকানাটি সঠিক কিনা দেখুন
- সাইটে WordPress পাওয়া যায়নি
- সাইটে WooCommerce ইনস্টল করা নেই
- WordPress বা WooCommerce এর ভার্সন eDokan সমর্থন করে না — প্রথমে আপডেট করুন
- সাইটটি আগেই যুক্ত করা আছে