POS অর্ডার
POS Orders পেজে POS থেকে সম্পন্ন হওয়া অর্ডারগুলো দ েখা ও ম্যানেজ করা যায়।
অর্ডার তালিকা
প্রতিটি অর্ডারে ইনভয়েস, কাস্টমার, তারিখ, স্ট্যাটাস, লেবেল, মোট টাকা এবং বিক্রয়কারী স্টাফের তথ্য দেখা যায়। কাস্টমার নাম দিয়ে সার্চ এবং Status ও Label ফিল্টার করা যায়।
অর্ডার অ্যাকশন
অর্ডারের অ্যাকশন মেনুতে:
- Update — POS অর্ডার এডিট করুন
- Print Invoice — রিসিট/ইনভয়েস প্রিন্ট করুন
- Delete — POS অর্ডার ডিলিট করুন
একাধিক অর্ডার সিলেক্ট করে প্রিন্ট করা যায়। Bulk action-এ নির্বাচিত অর্ডারের ইনভয়েস প্রিন্ট করার সুবিধা আছে।
POS অর্ডার এডিট
১. অর্ডারের অ্যাকশন থেকে Update চাপুন
২. কাস্টমার, কার্ট, চার্জ বা ডিসকাউন্ট প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করুন
৩. Save চাপুন
অর্ডার এডিট করলে আগের স্টক কেটে নিয়ে নতুন কার্ট অনুযায়ী আবার স্টক কাটা হয়। যদি নতুন কার্টের জন্য পর্যাপ্ত স্টক না থাকে, পুরো পরিবর্তন বাতিল হয়ে যাবে। যে অর্ডারে ইতিমধ্যে রিটার্ন হয়েছে সেটি এডিট করা যায় না।
POS অর্ডারের ইনভয়েস নম্বর
pos_invoice_prefixঅনুযায়ী ক্রমিকভাবে তৈরি হয়; যেমনINV-000001।