POS রিটার্ন
POS Returns & Exchanges পেজ দিয়ে POS অথবা অনলাইন অর্ডারের প্রোডাক্ট রিটার্ন অথবা এক্সচেঞ্জ করা যায়। POS Return Orders পেজে সম্পন্ন রিটার্ন ও এক্সচেঞ্জের রেকর্ড দেখা যায়।
রিটার্ন বা এক্সচেঞ্জ শুরু
১. POS Returns পেজে Branch নির্বাচন করুন
২. POS অথবা অনলাইন invoice ID দিয়ে অর্ডার খুঁজুন
৩. Items to Return থেকে আইটেম এবং পরিমাণ নির্বাচন করুন
৪. এক্সচেঞ্জ করতে চাইলে Add Exchange Products দিয়ে নতুন প্রোডাক্ট যোগ করুন। এক্সচেঞ্জ না করলে এটি Cash Return হিসেবে গণ্য হবে
৫. ফেরত দেওয়া বা নেওয়া টাকার তথ্য পেমেন্ট সেকশনে দিন
৬. রিটার্ন/এক্সচেঞ্জের কারণ লিখে Confirm Return অথবা Confirm Exchange চাপুন
Cash Return
এক্সচেঞ্জ কার্ট খালি থাকলে Return Summary-তে Refund Amount দেখানো হয়। Cash, Card অথবা BanglaQR অনুযায়ী ফেরত দেওয়ার তথ্য দিয়ে রিটার্ন কনফার্ম করুন। কনফার্ম হলে একটি রিফান্ড অর্ডার তৈরি হয় এবং স্টক ইনভেন্টরিতে ফিরে আসে।
Exchange
এক্সচেঞ্জ কার্টে নতুন প্রোডাক্ট যোগ করলে Exchange Cart দেখানো হয়। ফেরত দেওয়া আইটেমের মূল্য এবং নতুন আইটেমের মূল্যের পার্থক্য অনুযায়ী পেমেন্ট নিতে বা ফেরত দিতে হয়। কনফার্ম করলে নতুন POS অর্ডার তৈরি হয়।
POS Return Orders
POS Return Orders পেজে সব POS রিটার্ন ও এক্সচেঞ্জ রেকর্ড দেখা যায়। সার্চ ও তারি খ/স্ট্যাটাস ফিল্টার দিয়ে রেকর্ড খোঁজা যায়।
শুধু রিটার্নযোগ্য স্ট্যাটাসের আইটেম এবং যেগুলোর রিটার্নযোগ্য পরিমাণ আছে সেগুলোই নির্বাচন করা যায়। ইতিমধ্যে রিটার্ন করা আইটেম আবার রিটার্ন করা যাবে না।