অ্যাড-অন ও গিফট প্রোডাক্ট
Add On / Gift Product দিয়ে আপনি প্রোডাক্টের সাথে বিক্রি করার জন্য পেইড অ্যাড-অন অথবা কাস্টমারকে ফ্রি দেওয়ার জন্য গিফট প্রোডাক্ট তৈরি করতে পারবেন। প্রতিটি অ্যাড-অন/গিফট কোন কোন প্রোডাক্টের জন্য প্রযোজ্য তা Scope দিয়ে নির্ধারণ করা যায়।
অ্যাড-অন ও গিফট প্রোডাক্ট Lite প্যাকেজে পাওয়া যায় না। এটি ব্যবহার করতে Spark বা তার উপরের প্যাকেজে আপগ্রেড করতে হবে।
অ্যাড-অন / গিফট প্রোডাক্ট তৈরি করা
১. eDokan ম্যানেজ প্যানেল থেকে Products এ ক্লিক করুন
২. Add New বাটনে ক্লিক করে ড্রপডাউন থেকে Add On / Gift Product বেছে নিন
৩. General Information সেকশনে প্রোডাক্টের নাম, বর্ণনা ইত্যাদি যোগ করুন
৪. Scope সেকশনে ঠিক করুন এই অ্যাড-অন/গিফট কোন কোন প্রোডাক্টের জন্য প্রযোজ্য হবে:
- Match products by থেকে Any selected condition (OR) অথবা All selected conditions (AND) বেছে নিন
- Categories থেকে ক্যাটাগরি সিলেক্ট করুন। ক্যাটাগরি সিলেক্ট করলে তার সাব-ক্যাটাগরিগুলোও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে
- Brands থেকে প্রয়োজনীয় ব্র্যান্ড সিলেক্ট করুন
- Tags ফিল্ডে ট্যাগ লিখে Add Tag বাটনে ক্লিক করুন
- খালি Scope রাখলে কোনো প্রোডাক্টের সাথে অ্যাড-অন/গিফট যুক্ত হবে না
৫. Photos সেকশনে প্রোডাক্টের ছবি আপলোড করুন
৬. Stock Information সেকশনে Product Code (SKU), Pre-Order কিনা, Stock Quantity এবং Weight সেট করুন
৭. Pricing Information সেকশনে Product Offer Type বেছে নিন:
- Paid Add-on – কাস্টমারকে মূল্য দিয়ে কিনতে হবে
- Free Gift – সর্বদা ফ্রি, মূল্য ০ হয়ে যাবে
৮. Paid Add-on বেছে নিলে Quantity ঠিক করুন:
- Fixed (1) – সবসময় একটি
- Selectable by customer – কাস্টমার নিজে সংখ্যা বেছে নিতে পারবে
৯. Paid Add-on এর জন্য Price এবং প্রয়োজনে Discount Price সেট করুন
১০. প্রয়োজনে Show Advanced Options থেকে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন স্টক এবং প্রোডাক্ট ট্যাব যোগ করুন
১১. Create বাটনে ক্লিক করুন
অ্যাড-অন / গিফট প্রোডাক্ট ম্যানেজ করা
- এডিট পেজে Add Another Add On / Gift Product বাটন থেকে নতুন অ্যাড-অন/গিফট তৈরি করতে পারবেন
- Duplicate Product বাটন দিয়ে বর্তমান প্রোডাক্টের একটি কপি তৈরি করা যায়
- Delete বাটন দিয়ে প্রোডাক্টটি মুছে ফেলা যায়
- প্রোডাক্ট তালিকায় এগুলো Add-on/Gift ব্যাজসহ দেখা যাবে