স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

ইমেজ সার্চ

ইমেজ সার্চ ব্যবহার করে আপনার কাস্টমার ছবি দিয়ে প্রোডাক্ট খুঁজে পাবে। সার্ভিসটি ব্যবহার করার আগে কোন প্রোডাক্টের ছবি ইনডেক্স হবে তা সিলেক্ট করে অ্যাক্টিভেশনের জন্য রিকোয়েস্ট করতে হবে। সাপোর্ট টিম অনুমোদন করলে ইনডেক্সিং চালু করতে পারবেন।

ইমেজ সার্চ সেটআপ​

১. ই-দোকান ম্যানেজ প্যানেল থেকে Shop > Settings এ ক্লিক করুন

২. Product Management সেকশনে Image Search কার্ডে ক্লিক করুন

৩. Scope থেকে সিলেক্ট করুন কোন প্রোডাক্টের ছবি ইনডেক্স হবে:

  • All products – আপনার সব প্রোডাক্টের ছবি
  • Products from tags or categories – নির্দিষ্ট ট্যাগ বা ক্যাটাগরির প্রোডাক্ট

৪. Products from tags or categories সিলেক্ট করলে Tags এবং Categories লিস্ট থেকে প্রয়োজনীয় আইটেম সিলেক্ট করুন

৫. Primary images only চেক করলে প্রতিটি প্রোডাক্টের শুধু প্রধান ছবিটি ইনডেক্স হবে, সব ছবি নয়

৬. Monthly cost কার্ডে আনুমানিক মাসিক খরচ ও মোট ছবির সংখ্যা দেখতে পাবেন

৭. Save Scope বাটনে ক্লিক করে আপনার সেটিং সেভ করুন

৮. Request Activation বাটনে ক্লিক করুন। সাপোর্ট টিম আপনার রিকোয়েস্ট রিভিউ করবে

৯. অ্যাক্টিভেশন অনুমোদিত হলে স্ট্যাটাস active হবে এবং Start Indexing বাটন দেখতে পাবেন

১০. Start Indexing বাটনে ক্লিক করলে প্রোডাক্টের ছবি ইনডেক্সিং শুরু হবে

খরচ সম্পর্কে​

Monthly cost কার্ডে দেখানো খরচটি একটি আনুমানিক হিসাব। প্রকৃত বিল ইনডেক্স হওয়া ছবির সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়।