স্কিপ করে মূল কন্টেন্ট এ যান

এআই ইমেজ এনহ্যান্স

Enhance Images ব্যবহার করে প্রোডাক্টের ছবি এআই দিয়ে উন্নত করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সরানো, শপের নিজস্ব ফ্রেমে প্রোডাক্ট বসানো অথবা নিজের নির্দেশনা (prompt) দিয়ে নতুন ছবি তৈরি করা যায়।

ছবি এনহ্যান্স করার নিয়ম​

১. ই-দোকান ম্যানেজ প্যানেল থেকে Products এ ক্লিক করুন

২. যে প্রোডাক্টের ছবি এনহ্যান্স করতে চান সেটি খুলে এডিট পেজে যান

৩. প্রোডাক্টের ছবির অংশে Enhance Images আইকনে ক্লিক করুন

৪. Select images ধাপে এনহ্যান্স করতে চান এমন ছবি সিলেক্ট করুন। সব ছবি একসাথে সিলেক্ট করতে Select all এ ক্লিক করুন

৫. Choose options ধাপে টেমপ্লেট সিলেক্ট করুন:

  • Set Frame – প্রোডাক্টকে আপনার শপের ফ্রেমে বসানো হয়
  • Remove Background – প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সরিয়ে পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে বসানো হয়
  • Custom Prompt – নিজের নির্দেশনা লিখে ছবি তৈরি করা হয়
  • Browse Prompts – Recent, Favourite বা Browse থেকে প্রস্তুত প্রম্পট বেছে নিন

৬. Set Frame সিলেক্ট করলে Customize frame বাটন থেকে আপনার শপ ফ্রেম ডিজাইন করতে পারবেন

৭. Apply বাটনে ক্লিক করুন

৮. Review & save ধাপে তৈরি হওয়া ছবিগুলো প্রিভিউ করুন

৯. Save options থেকে ঠিক করুন:

  • Replace the existing (source) images – পুরনো ছবির জায়গায় নতুন ছবি বসবে
  • Also remove the source images – পুরনো ছবি ডিলিট হয়ে যাবে

১০. Save বাটনে ক্লিক করে ছবি সেভ করুন

ফ্রেম কাস্টমাইজ করা​

Set Frame টেমপ্লেটের জন্য Customize frame বাটন থেকে ৮০০ x ৮০০ ক্যানভাসে নিজের ফ্রেম বানাতে পারবেন:

  • Elements থেকে Image ক্যানভাসে টেনে ছাড়ুন, অথবা ক্লিক করে মাঝখানে যোগ করুন

  • Variables থেকে প্রোডাক্টের SKU টেনে ক্যানভাসে যোগ করুন। টেক্সটের মধ্যে {sku} লিখেও SKU বসানো যায়

  • কোনো ছবি সিলেক্ট করে তার Width, Height সেট করুন অথবা Replace image দিয়ে ছবি বদলান

  • কোনো টেক্সট সিলেক্ট করে Text, Text color, Font size, Weight এবং Align ঠিক করুন

  • কোনো এলিমেন্ট না সিলেক্ট করা থাকলে ক্যানভাসের Background color সেট করতে পারবেন

  • Bring forward এবং Send backward দিয়ে এলিমেন্টের স্তর ঠিক করুন

  • Remove element দিয়ে অপ্রয়োজনীয় এলিমেন্ট মুছে ফেলুন

  • সব ঠিক হলে Save frame বাটনে ক্লিক করুন। এই ফ্রেম আপনার শপের জন্য সেভ হয়ে থাকবে এবং পরবর্তী সময়েও ব্যবহার করা যাবে